পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১০:০৯ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১০:১৬

অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্থানীয় সময় শনিবার (১১ ‍জুলাই) কানাসাস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে যেমন আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা, ম্যাচের পরিসংখ্যানেও তেমনি বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল।

পুরো ম্যাচে বলের দখলে ছিল তাদের নিয়ন্ত্রণ। আর্জেন্টিনা ৫৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে, যেখানে সুইজারল্যান্ডের দখলে ছিল ৪১ শতাংশ।

আক্রমণেও ছিল আর্জেন্টিনার স্পষ্ট প্রাধান্য। তারা সুইস গোলমুখে মোট ২৩টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইজারল্যান্ড ১৩টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

পাস খেলাতেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। তারা ৬১৬টি পাস দিয়ে ৮৮ শতাংশ সফলতা পায়। বিপরীতে সুইজারল্যান্ড ৪৫৩টি পাস খেলেছে, যার সফলতার হার ছিল ৮৪ শতাংশ।

শারীরিক লড়াই ছিল বেশ জমজমাট। ম্যাচে আর্জেন্টিনা ১৪টি এবং সুইজারল্যান্ড ১৮টি ফাউল করে। হলুদ কার্ডের হিসাবে আর্জেন্টিনা দেখে ৩টি, আর সুইজারল্যান্ড ১টি। তবে বড় ধাক্কা আসে ৭২ মিনিটে, যখন ব্রিল এমবোলো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার চাপ সামাল দিতে পারেনি।

কর্নার আদায়েও এগিয়ে ছিল আর্জেন্টিনা। তারা পায় ৮টি কর্নার, যেখানে সুইজারল্যান্ডের ঝুলিতে ছিল ২টি। অফসাইডের হিসাবে অবশ্য খুব বেশি পার্থক্য ছিল না। আর্জেন্টিনা ৪ বার এবং সুইজারল্যান্ড ৩ বার অফসাইডে ধরা পড়ে।

সব মিলিয়ে বলের দখল, আক্রমণের সংখ্যা, পাসের পরিমাণ ও সফলতা, কর্নার আদায়—প্রায় সব গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেই এগিয়ে থেকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।

/ইউএস/
সম্পর্কিত
সুইজারল্যান্ড পর্যটনের প্রচারে জেমাইমা, গুরুত্ব পাচ্ছে সারা বছরের ভ্রমণ
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বশেষ খবর
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে