৩৪ বার বল ছুঁয়েও লক্ষ্যে একটিও শট নয়, এমবাপ্পের হতাশার রাত

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১৫:০৭আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৫:০৭

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হলো কিলিয়ান এমবাপ্পে ও ফ্রান্সের। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের দৃঢ় রক্ষণে পুরো ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে ও ফ্রান্সের আক্রমণভাগ। ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৪ বার বল স্পর্শ করেন এমবাপ্পে, যা ছিল মাঠে সবচেয়ে কম। পুরো ম্যাচে তিনি তিনটি শট নিলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের জন্য কোনও পরীক্ষাই তৈরি করতে পারেননি।

শেষ বাঁশি বাজার সময় এমবাপ্পের বল স্পর্শের সংখ্যা দাঁড়ায় ৩৪। ম্যাচে ছয়বার ড্রিবল করার চেষ্টা করলেও সফল হন মাত্র একবার। এছাড়া ম্যাচে ১৪ বার বলের দখল হারান ফ্রান্স অধিনায়ক। তার চেয়ে বেশি বল হারিয়েছেন কেবল উসমান দেম্বেলে ও লামিন ইয়ামাল (১৭ বার করে) এবং মাইকেল অলিসে (২০ বার)।

সেমিফাইনালের আগে ১৬ গোল করে আর্জেন্টিনার পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দল ছিল ফ্রান্স। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ে ৭৭তম মিনিটে মাঠ ছাড়ার আগে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করেছিলেন এমবাপ্পে। 

লক্ষ্যে কোনো শট রাখতে না পারলেও এমবাপ্পেকেই ফ্রান্সের সবচেয়ে বড় আক্রমণভাগের হুমকি হিসেবে দেখা গেছে। অন্যদিকে দেম্বেলে, অলিসে ও বারকোলা প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল