এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১৪:১০আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৬:২৮

বিশ্বকাপ জয়ীদের সম্মান জানাতে ইতিহাসে প্রথমবারের মতো নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু ট্রফিই নয়, এবার পাবে বিশেষভাবে তৈরি ‘চ্যাম্পিয়নশিপ রিং’। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসর থেকেই চালু হচ্ছে এই নতুন ঐতিহ্য।

ফিফা জানিয়েছে, ‘এই টুর্নামেন্টের বিজয়ী দেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষভাবে তৈরি একটি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ঐতিহ্যকে বৈশ্বিক ফুটবল অঙ্গনে নিয়ে আসবে। এমন একটি অর্জনের জন্য এই রিং হবে উপযুক্ত স্মারক, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া লিগ, যেমন- এনবিএ (বাস্কেটবল), এমএলবি (বেসবল) ও এনএফএল (আমেরিকান ফুটবল)-এ দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক রিং দেওয়ার প্রচলন রয়েছে। চলতি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে ফিফা এই উদ্যোগ নিয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, রিংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি। অন্য পাশে খোদাই করা থাকবে চ্যাম্পিয়ন দেশের পরিচয় বহনকারী বিশেষ নকশা।

এই বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। তার মধ্যে ৩০টি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

ফিফা জানিয়েছে, ফাইনাল শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে একটি করে অস্থায়ী রিং দেওয়া হবে। এরপর খেলোয়াড় ও স্টাফদের হাতের মাপ অনুযায়ী আলাদাভাবে ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

তার পর বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের কাছে বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ের থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং সত্যতা নিশ্চিত করার জন্য একটি প্রমাণপত্র।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা