মেসি পরবর্তী আর্জেন্টিনার হাল ধরবেন যেসব ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১০:০৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:০৬

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গড় বয়স ছিল ২৯.১ বছর। যা ৪৮টি অংশগ্রহণকারী দলের মধ্যে ১১তম প্রবীণতম দল। বয়সী এই স্কোয়াড দিয়েই শিরোপা রক্ষার অভিযান শুরু করেছিল আলবিসেলেস্তেরা। তবে ফাইনালে গিয়ে স্পেনের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছে। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার বহু তারকা খেলা ছাড়বেন। এর মধ্যে লিওনেল মেসিও রয়েছেন। মেসি পরবর্তী এই দলটির হাল কারা ধরবেন এ নিয়ে চলছে আলোচনা।

নিয়মিত মূল একাদশের পাঁচ জন খেলোয়াড় পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। তারা হলেন- গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (৩৩), লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো (৩৩), মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস (৩২) ও রদ্রিগো দে পল (৩২), এবং লিওনেল মেসি (৩৯)।

অধিকাংশ ম্যাচে বেঞ্চ থেকে মাঠের লড়াইয়ে যোগ দেওয়া রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি (৩৮) এই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।

মিডফিল্ডার জিওভানি লো সেলসোর (৩০) মতো অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও পরবর্তী বিশ্বকাপের সময় তাদের ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাবেন। একই কথা প্রযোজ্য রিজার্ভ গোলরক্ষক হুয়ান মুসো (৩২) ও হেরোনিমো রুলির (৩৪) ক্ষেত্রেও।

স্কালোনি যদি দায়িত্বে থেকে যান, তবে মেসিকে ছাড়া একটি শক্তিশালী দল গঠনের আগে তাকে অবশ্যই পরাজয়ের হতাশা থেকে দলকে বেরিয়ে আসতে সাহায্য করতে হবে।

লিসান্দ্রো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো (২৮), আলেক্সিস মাক আলিসতের (২৭), হুলিয়ান আলভারেজ (২৬), ও এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা (২৫) মেসি-উত্তর যুগে আর্জেন্টিনার মূল চালিকাশক্তি বা মেরুদণ্ড হবেন বলে আশা করা হচ্ছে।

তবে সবার আগে স্কালোনিকে পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে হবে, যার মধ্যে রয়েছেন উচ্চ প্রশংসিত তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (১৮), মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ না পাওয়া হোয়াকিন পানিচেল্লি (২৩), ও ২১ বছর বয়সী নিকো পাজ ও ভালেন্তিন বার্কোরাই দলের প্রাণভোমরা হিসেবে তৈরি হবেন।

/এফআর/
সম্পর্কিত
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
সর্বশেষ খবর
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী