ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৩

প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেও ব্রাজিল শিবিরে স্বস্তি নেই। ম্যাচের প্রথমার্ধেই ডান ঊরুতে অস্বস্তি অনুভব করে তারকা ফরোয়ার্ড রাফিনহাকে মাঠ ছাড়তে হয়েছিল। পরীক্ষায় বড় ধরনের চোট ধরা না পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে। ফলে ভারতের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পরীক্ষায় রাফিনহার ডান ঊরুর পেছনের অংশে সামান্য পেশি ফোলা বা ‘মাসল এডিমা’ ধরা পড়েছে। দ্রুত সুস্থতার লক্ষ্যেই তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ে প্রথমার্ধে মাঠে ছিলেন রাফিনহা। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। তবে ডান ঊরুতে অস্বস্তি অনুভব করায় বিরতির পর আর মাঠে ফেরেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

এর আগে একই জায়গায় জাতীয় দলের হয়ে দুটি ক্যাম্পেও সমস্যায় পড়েছিলেন তিনি। তার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে এবার পরীক্ষায় বড় ধরনের পেশির চোটের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার (৩০) রাফিনহার ইমেজিং পরীক্ষা করানো হয়। এরপর এক বিবৃতিতে সিবিএফ জানায়, ‘বুধবার (৩০) রাফিনহা একটি ইমেজিং পরীক্ষা করিয়েছেন। এতে তার ডান ঊরুর পেছনের অংশে সামান্য মাসল এডিমা ধরা পড়েছে। সতর্কতা এবং দ্রুত সুস্থতার লক্ষ্যে তাকে ব্রাজিল জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হবে। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তার পরিবর্তে কোনো খেলোয়াড়কে দলে ডাকা হবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
সর্বশেষ খবর
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো