হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১১:৩৫ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৬:২৭

বিশ্বকাপের ফাইনালের সেই বেদনাদায়ক রাতের পর অবশেষে দেখা মিললো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নামটির! কোটি ভক্তের হৃদয় ভেঙে দেওয়া পরাজয়ের পর সব আলো থেকে নিজেকে দূরে রেখেছিলেন লিওনেল মেসি। কিন্তু এবার নিজের শহর রোজারিওতে হঠাৎ উপস্থিত হয়ে আবারও আবেগে ভাসালেন সমর্থকদের।

শনিবার নিজের শহর রোজারিওর কাছের আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমেরা সি লিগের ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচটি ছিল তার পরিবারের পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কর্দোবার মধ্যে।

মেসি কালো হুডি পরে খেলা শুরুর পর স্টেডিয়ামে পৌঁছান, যাতে খুব বেশি নজরে না পড়েন। কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে চিনতে সমর্থকদের এক মুহূর্তও লাগেনি। অল্প সময়ের মধ্যেই টেলিভিশন ক্যামেরা ও দর্শকদের মোবাইল ফোনে ধরা পড়ে গোলপোস্টের পেছনের একটি বারান্দায় বসে খেলা উপভোগ করা মেসির দৃশ্য।

৩৯ বছর বয়সী এই কিংবদন্তি হাসিমুখে হাত নেড়ে উপস্থিত সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। শিশুসহ হাজারো দর্শক তার নাম ধরে স্লোগান দিতে থাকলে পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে।

তবে মাঠের লড়াইয়ে আনন্দের কিছু ছিল না স্বাগতিক লিওনেস এফসির। মার্কোস কর্দোবা ও ফ্রাঙ্কো ফার্নান্দেজের গোলে সেন্ট্রাল কর্দোবা ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। এই হারে জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিওনেস। শীর্ষে থাকা কানুয়েলাসের সংগ্রহ ৩৬ পয়েন্ট।

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা দল যখন কোচ লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে বুয়েনস এইরেসে ফিরে হাজারো সমর্থকের সংবর্ধনা গ্রহণ করে, তখন মেসি সরাসরি রোজারিওতে চলে যান পরিবারের সঙ্গে সময় কাটাতে। তিনি বর্তমানে কাছের ফুনেস এলাকায় পরিবারের সঙ্গেই ছুটি উপভোগ করছেন।

এদিকে ক্লাব ফুটবলেও তার প্রত্যাবর্তনের দিনক্ষণ এখনও অনিশ্চিত। ইন্টার মায়ামি এখনও জানায়নি কবে মেসি দলে ফিরবেন। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
সর্বশেষ খবর
বাড়িতেই বানান হোটেল স্টাইলের ঘন চিকেন স্যুপ
বাড়িতেই বানান হোটেল স্টাইলের ঘন চিকেন স্যুপ
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ