ভয়াবহ দুর্ঘটনার মাঝেও জয় পেলো মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৫:১৬আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৫:১৭

লিওনেল মেসি মাঠে নেই। বিশ্বকাপের ক্লান্তি কাটাতে বিশ্রামে আছেন। তাতেও থেমে নেই ইন্টার মায়ামি। নতুন তারকা কাসেমিরোর অভিষেক, ভয়াবহ এক দুর্ঘটনা আর শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের গোল। সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে এমএলএস ক্লাবটি। শনিবার মেজর লিগ সকারে মন্ট্রিয়লের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে তারা। 

আরও পড়ুন: রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল

ম্যাচের একমাত্র গোলটি আসে ৮১ মিনিটে। পেনাল্টি থেকে জালের দেখা পান উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

তবে ম্যাচের সবচেয়ে উদ্বেগজনক মুহূর্তটি ছিল দ্বিতীয়ার্ধে। মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে বলের জন্য লাফিয়ে ওঠার সময় মন্ট্রিয়লের ডিফেন্ডার এফ্রাইন মোরালেসের সঙ্গে মাথায় আঘাত পান। 

আঘাতের পর বেরতেরামে মাঠে নিস্তেজ হয়ে পড়ে থাকেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই দলের খেলোয়াড়রাই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকেন। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস স্বস্তির খবর দেন। তিনি বলেন, ‘বেরতেরামে এখন ভালো আছে এবং তার জ্ঞান ফিরেছে। তার পরিবারকে সবকিছু জানানো হয়েছে। মুহূর্তটা ছিল খুবই ভয়াবহ, আমরা সত্যিই অসহায় হয়ে পড়েছিলাম।’

বেরতেরামের ওপর ফাউলের জন্যই পেনাল্টি পায় মায়ামি। পরে স্পট কিক থেকে গোল করেন সুয়ারেজ। গোল উদযাপনের সময় তিনি বেরতেরামের জার্সি তুলে ধরে আহত সতীর্থের প্রতি সহমর্মিতা জানান।

এদিকে, ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার কাসেমিরোও এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে অভিষেক করেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি সপ্তাহে ক্লাবটিতে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই তারকা ম্যাচজুড়ে মিডফিল্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

/এফআইআর/
সম্পর্কিত
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
অবিশ্বাস্য তথ্য: মেসির পূর্বপুরুষের জন্ম ব্রাজিলে!
সর্বশেষ খবর
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
ওসমান হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীকে জামিন দেননি হাইকোর্ট
ওসমান হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীকে জামিন দেননি হাইকোর্ট
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
আয়ের চেয়ে ব্যয় বেশি জাতীয় পার্টির
আয়ের চেয়ে ব্যয় বেশি জাতীয় পার্টির
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস