আর্জেন্টাইন কোচের গলা ধাক্কার ঘটনায় ওলমো, ‘তিনি মিথ্যা বলছেন’

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৩:২৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:২৪

স্পেনের তারকা মিডফিল্ডার দানি ওলমো জানিয়েছেন, আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ক্ষমাপ্রার্থনা তিনি গ্রহণ করছেন না। কারণ, তার মতে আয়ালা প্রকৃত অর্থে দুঃখ প্রকাশ করেননি; বরং ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সত্যকে বিকৃত করেছেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেন ১–০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর মাঠে দুই দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই বিশৃঙ্খলার মধ্যেই দেখা যায়, আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা জোরপূর্বক দানি ওলমোর গলার কাছে হাত দিয়ে ধাক্কা দেন। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর ‘দুঃখ প্রকাশ করে’ স্কালোনির আবেগী বার্তা

পরে বুধবার ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। এটা আসলে ঘুষি ছিল না, শুধু একটা ধাক্কা ছিল। বিষয়টিকে যেভাবে তুলে ধরা হচ্ছে, তা ঠিক নয়।’

তিনি আরও দাবি করেন, ‘সে আমাকে কিছু বলেছিল, আর সেটার প্রতিক্রিয়ায় এমনটা হয়েছে। তবে যদি তার সঙ্গে দেখা হয়, আমি অবশ্যই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।’

ওলমো অবশ্য জবাবে বলেছেন, ‘তিনি মিথ্যা বলছেন’

কাতালান সংবাদপত্র দিয়ারি দে তেরাসা-কে দেওয়া সাক্ষাৎকারে ওলমো স্পষ্ট ভাষায় আয়ালার বক্তব্য প্রত্যাখ্যান করেন।

সেখানে আরও বলেছেন, ‘যে ব্যক্তি ক্ষমা চায়, কিন্তু একই সঙ্গে বলে যে তার হামলা আমার কথার প্রতিক্রিয়ায় ঘটেছে, সে আসলে আন্তরিকভাবে দুঃখিত নয়। কারণ তিনি মিথ্যা বলছেন।’

ওলমো আরও যোগ করেন, ‘আমি তাকে কিছুই বলিনি। তাই আমার কাছে তার ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই।’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ওলমো বলেছেন, ‘আমাদের পার্থক্যটা ভুলে নয়, বরং সেই ভুল স্বীকার করার সাহস, বিনয়, সততা ও মর্যাদার মাধ্যমে প্রকাশ পায়।’

ম্যাচ-পরবর্তী এই সংঘর্ষের ঘটনায় ফিফা তদন্ত শুরু করেছে। বিশেষ করে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেসের স্পেন দলের একাধিক সদস্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনাও তদন্তের আওতায় রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর ‘দুঃখ প্রকাশ করে’ স্কালোনির আবেগী বার্তা
এমএলএস অল-স্টার ম্যাচে না খেলেও নিষেধাজ্ঞা এড়াচ্ছেন লিওনেল মেসি, জানুন কেন
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সর্বশেষ খবর
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
পর্যটন অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশ
পর্যটন অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশ
রোনালদোর নতুন চমক, এবার পর্দায় দেখা যাবে সিআরসেভেনকে
রোনালদোর নতুন চমক, এবার পর্দায় দেখা যাবে সিআরসেভেনকে
সংসদের উচ্চ পর্যায়ের সভা, যোগ দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা
সংসদের উচ্চ পর্যায়ের সভা, যোগ দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত