গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৮:৩৫আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮:৩৫

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই ক্যারিয়ারের শেষ লিখে ফেলেছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালনের পর অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বিদায়বেলায় আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) তাকে বিশ্বকাপের সেরা রেফারির স্বীকৃতিও দিয়েছে। 

এছাড়া ইতালিতে তিনি মর্যাদাপূর্ণ জুলিও ক্যাম্পানাতি পুরস্কারও গ্রহণ করেন। ৪৬ বছর বয়সী ভিনচিচ প্রথম বিশ্বকাপে রেফারিং করেন ২০২২ সালে কাতারে। সেই আসরে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন। এরপর ২০২৬ বিশ্বকাপে আরও তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেন। স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং সেটিই হয়ে থাকলো তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন ২০২৪ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করা। ইউরোপীয় কোনো রেফারির জন্য এটি অন্যতম মর্যাদাপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হয়।

এছাড়া তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো), বিশ্বকাপ বাছাইপর্ব, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা নেশনস লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপেও নিয়মিত ম্যাচ পরিচালনা করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ ইস্যুতে ইনফান্তিনোর বার্তা, ‘মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন’ 
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
সর্বশেষ খবর
বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
নতুন কুঁড়ি স্পোর্টসবালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কথা, কোনও বাস্তবতা নেই: পার্থ
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কথা, কোনও বাস্তবতা নেই: পার্থ
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী 
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ