নতুন কুঁড়ি স্পোর্টস

বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ১৯:১৯আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৯:২০

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল।

সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহ অঞ্চলকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জিতে নেয় সিলেট। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেয় দুই দল। ম্যাচের তৃতীয় মিনিটেই বক্সের ভেতরে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল ময়মনসিংহ। তবে সিলেটের রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। এক মিনিট পরই পাল্টা আক্রমণে ওঠে সিলেট, কিন্তু সেটিও ঠেকিয়ে দেয় ময়মনসিংহের ডিফেন্ডাররা।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল সিলেট। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল বাঁচান ময়মনসিংহের গোলরক্ষক। ফলে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সিলেট। ৫৮ মিনিটে ডি-বক্সের অনেক দূর থেকে জোরালো শট নেন আরাফাত রাফি। তবে বল অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এর এক মিনিট পরই আসে ম্যাচের একমাত্র গোল। মাঝমাঠ থেকে নেওয়া দুর্দান্ত দূরপাল্লার শটে জালের ঠিকানা খুঁজে নেন আরমান খান জিসান। তার সেই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য, শিরোপা নিশ্চিত করে সিলেট।

বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় রংপুর। ডি-বক্সের ভেতরের জটলায় বল ক্লিয়ার করতে গিয়ে রাজশাহীর গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টির জোরালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে নিজের দ্বিতীয় এবং দলের ব্যবধান দ্বিগুণ করেন কিসকো।

বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রংপুর। এবার গোল করেন তন্বী। বাম দিক থেকে স্মৃতি কিসকোর বাড়ানো ক্রস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে তন্বীর সামনে চলে আসে। সেখান থেকে সহজেই বল জালে পাঠান তিনি।

৫২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া। বড় জয়ে বালিকা বিভাগের শিরোপা নিজেদের করে নেয় রংপুর।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
সর্বশেষ খবর
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা