বিতর্কিত পরিকল্পনায় সমর্থন দিলে সদস্য দেশগুলোকে ৪০ মিলিয়ন ডলার দেবে ফিফা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১৮:১৫আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৮:১৬

নিজেদের নতুন পরিকল্পনা সফল করতে এবার সদস্য দেশগুলোকে আর্থিক টোপ দিয়েছে ফিফা। প্রস্তাবে সমর্থন দিলে মিলবে কোটি কোটি ডলার। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বের ২১১টি সদস্য ফুটবল সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনায় সমর্থন দিলে প্রতিটি সদস্য দেশ ৪০ মিলিয়ন ডলার পাবে।

ইনফান্তিনো সদস্য দেশগুলোর জন্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়সীমার মধ্যে পরিকল্পনায় সম্মতি জানালে তারা প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডলার পাবে।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপসহ তাদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। এরপর বাইরের বিনিয়োগকারীরা সেই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব কিনতে পারবেন।

ঘোষণাটি প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার ফুটবল মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এদিকে জানা গেছে, ইনফান্তিনো তার এই পরিকল্পনা সম্পর্কে ফিফার আটজন সহ-সভাপতির কয়েকজনকে আগে থেকে কিছু জানাননি। ধারণা করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করা সম্ভব হতে পারে।

বিবিসির হাতে আসা ইনফান্তিনোর স্বাক্ষরিত পাঁচ পাতার চিঠিতে তার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সদস্য দেশগুলো ইতিবাচক সাড়া দিলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০ মিলিয়ন ডলার তাৎক্ষণিকভাবে তাদের জন্য বরাদ্দ থাকবে।

ফিফা নিশ্চিত করেছে, এই অর্থ আসবে সংস্থাটির প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজে তাদের মালিকানার একটি ছোট অংশ বিক্রি করে। বাণিজ্যিক আয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার লক্ষ্যেই গঠিত এই সহযোগী প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীরাও যুক্ত থাকবেন।

ফিফা দাবি করেছিল, চলতি মাসে বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে অনুষ্ঠিত কাউন্সিল সভায় ইনফান্তিনো তার পরিকল্পনার একটি সারসংক্ষেপ তুলে ধরেছিলেন। তবে সভায় উপস্থিত অন্য কর্মকর্তারা এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ইনফান্তিনো তখন কেবল ভবিষ্যতে রাজস্ব বাড়ানোর একটি সাধারণ ধারণা তুলে ধরেছিলেন। কিন্তু এখন তারা মনে করছেন, পুরো আলোচনা আগেই শেষ করে ফেলা হয়েছে এবং এখন তাদের সামনে কার্যত চূড়ান্ত সিদ্ধান্তই হাজির করা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
ফিফার বিরুদ্ধে অবস্থান, বিশ্বকাপ বয়কট করতে পারে উয়েফা!
এবার মার্কিন কংগ্রেসে তদন্তের মুখে ফিফা-ইনফান্তিনো
বিশ্বকাপে সেরা গোল কোনটি জানালো ফিফা
সর্বশেষ খবর
নেটওয়ার্কে থেকেও অদৃশ্য! জনপ্রিয় হচ্ছে ‘উধাও ভ্রমণ’
ফাংশনাল ড্রিংকস: স্বাস্থ্যকর পানীয় নাকি বিজ্ঞাপনের নতুন কৌশল
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ 
মেসির সঙ্গে কথোপকথন, এমবোলোর লাল কার্ড নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রেফারি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা