বিশ্বকাপে সেরা গোল কোনটি জানালো ফিফা

স্পোর্টস ডেস্ক 
২৭ জুলাই ২০২৬, ২২:৩৮আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২২:৩৮

২০২৬ ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরালের দর্শনীয় গোলটি ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার (২৭ জুলাই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। 

মিয়ামিতে অনুষ্ঠিত ওই ম্যাচের আগে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার আকুতি ছিল নবাগত কেপ ভার্দের এই তরুণ ফুটবলারের। ফটোগ্রাফাররা তার সে আবদার মেটালেও, মাঠের খেলায় নিজের পারফরম্যান্স দিয়ে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়ে নেন কাবরাল। বিশ্বজয়ী আর্জেন্টিনার রক্ষণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে ডান পায়ের দূরপাল্লার কোণাকুণি শটে গোলটি করেন তিনি। অনলাইন ভোটিং শেষে গত সপ্তাহে সমাপ্ত টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর গোলের স্বীকৃতি পেয়েছে তার এই শটটি। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে উজবেকিস্তানের এলদর শোমুরোদভ ও হাইতির উইলসন ইসিডরের গোল দুটি। 

তুরস্কের ক্লাব ত্রাবজনস্পোরে খেলা কাবরাল নিজের এই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, “যখন আমি প্রতিপক্ষকে কাটিয়ে ফাঁকা জায়গা পেলাম, ভাবলাম একবার চেষ্টা করে দেখি। আমার চোখ ছিল টপ কর্নারের দিকে। বলটি যখন জালে জড়ালো, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না আমি কী করেছি! সতীর্থরা আনন্দে চিৎকার করছিল, বিস্ময়ে মাথায় হাত দিচ্ছিল। কোনও কিছু না ভেবেই দৌড়াতে শুরু করি এবং উপলব্ধি করি যে বিশ্বকাপে একটি দর্শনীয় গোল করেছি। বিশ্বমঞ্চে এত বড় দলের বিরুদ্ধে এভাবে গোল করতে পারাটা সত্যিই অসাধারণ।”

এই অনন্য স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে ম্যাক্সি রদ্রিগেজ, দিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেজ, বেঞ্জামিন পাভার্ড ও রিচার্লিসনের মতো বিশ্বসেরা তারকাদের পাশে নিজের নাম লেখালেন কেপ ভার্দের এই খেলোয়াড়।  

/টিএ/এসটি/  
সম্পর্কিত
গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি
বিশ্বকাপ ইস্যুতে ইনফান্তিনোর বার্তা, ‘মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন’ 
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা