মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে স্যান লুইসকে উড়িয়ে দিলো ইন্টার মিয়ামি 

স্পোর্টস ডেস্ক 
০৬ আগস্ট ২০২৬, ০৯:৫০আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫০

বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফিরেই নিজের সেরা ছন্দ বজায় রেখেছেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচেই জোড়া গোলের পাশাপাশি করলেন চমৎকার এক অ্যাসিস্ট। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে লিগস কাপের রোমাঞ্চকর ম্যাচে স্যান লুইসকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। 

বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে এই জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করলো মিয়ামি। প্রথম ম্যাচ জিতে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে মেসির দল। 

ঘরের মাঠে ম্যাচের সূচনাটা অবশ্য ভালো হয়নি মিয়ামির। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে গিয়ে মিয়ামিকে চমকে দেয় স্যান লুইস। তবে সে ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১১ মিনিটে নোয়াহ অ্যালেনের তৈরি করে দেওয়া বল ধরে দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে মিয়ামিকে সমতায় ফেরান মেসি।

২৫ মিনিটে মিয়ামির একটি গোল ভিএআরের সাহায্যে বাতিল হলেও এর পরের মিনিটেই আবার এগিয়ে যায় তারা। এবারও নোয়াহর বাড়ানো পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান তেলাসকো সেগোভিয়া। 

প্রথমার্ধের ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পূরণ করেন মেসি। এবারও নোয়াহ অ্যালেনের পাস ধরে দুর্দান্ত ড্রিবলিঙে স্যান লুইসের কয়েকজন ডিফেন্ডারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। এই পাসের মধ্য দিয়ে অ্যাসিস্টের হ্যাটট্রিক সম্পন্ন করেন ডিফেন্ডার নোয়াহ। এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগে, যোগ করা সময়ের ৭ম মিনিটে মেসির বাঁকানো কর্নার কিক থেকে অসাধারণ হেডে মিয়ামির চতুর্থ গোলটি এনে দেন মাইকেল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্যান লুইসের রাফা লরেন্তে একটি গোল শোধ করে ব্যবধান ৪-২ এ কমালেও, ম্যাচের বাকিটা সময় আধিপত্য ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা কি পারবে ৫০০ মিলিয়ন ইউরোর ট্র্যাপ কাটাতে? 
মেসিকে মারাত্মক ট্যাকল করে রামোস লাল কার্ড পেয়েছিলেন...   
হঠাৎ মেসির সঙ্গে দেখা কী বললেন কিংবদন্তি
সর্বশেষ খবর
রিমোট জব খুঁজছেন? জেনে নিন কেমন দক্ষতার চাহিদা বেশি
রিমোট জব খুঁজছেন? জেনে নিন কেমন দক্ষতার চাহিদা বেশি
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত 
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত 
হরমুজের চাবি যাচ্ছে ইরানের হাতে
হরমুজের চাবি যাচ্ছে ইরানের হাতে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা