দিনভর আলোচনায় থাকা ইংলিশ কোচ জানালেন কৃতজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ২১:৩৫আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১:৩৫

দিনভর নানা বার্তা ও অভিযোগ নিয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বার্তা দিয়ে নিজের উদ্বেগ ও অস্বস্তির কথা জানিয়েছিলেন তিনি। তবে দিন শেষে পরিস্থিতি ইতিবাচক মোড় নিয়েছে। রাতে সমস্যাগুলোর সমাধান হয়েছে জানিয়ে নতুন বার্তা দিয়েছেন জোন্স।

জেরার্ড জোন্স লিখেছেন, 'আজ বিকালে বিএফএফ-এর জাহেদী সাহেবের( সহ সভাপতি) সাথে আমার খুব ভালো এবং গঠনমূলক একটি বৈঠক হয়েছে। তিনি যে সময়, সহানুভূতি ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সেগুলোর সমাধান হওয়ায় আমি আনন্দিত।'

এরপরই যোগ করেন, 'শুরু থেকেই যেমনটা ছিল, এখনো আমার সমস্ত মনোযোগ দল এবং আমাদের প্রস্তুতির ওপরই রয়েছে—এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা একসাথে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি এবং সামনের দিকে তাকিয়ে আছি।'

দিনভর তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতির পর কোচের এই বার্তায় আপাতত স্বস্তি ফিরেছে। এখন তার পুরো মনোযোগ অনূর্ধ্ব-২০ দল এবং আসন্ন প্রস্তুতির দিকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে ইংলিশ কোচের অভিযোগ, ‘মানুষ গাড়িতে ধাক্কা দেয়, ঘিরে ধরে টাকা চায়’
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
মোরসালিন-রাকিবরা ‘খেপ’ খেললে কী শাস্তি হবে?
সর্বশেষ খবর
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
রাজধানীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা-যানজট
রাজধানীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা-যানজট
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এবার লিভারপুলের মালিকানায়?
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এবার লিভারপুলের মালিকানায়?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা