আবারও একসঙ্গে মেসি-সুয়ারেজ-নেইমার! 

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৮:০০ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:১৪

ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও জ্বলজ্বল করছে সেই দৃশ্য- এক প্রান্তে লিওনেল মেসি, অন্য প্রান্তে নেইমার, আর মাঝখানে লুইস সুয়ারেজ। বার্সেলোনার জার্সিতে এই আক্রমণত্রয়ী একসময় হয়ে উঠেছিল প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন।

এবার সেই কিংবদন্তি ত্রয়ীকে আবারও একই দলে দেখা যেতে পারে! স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, ব্রাজিলিয়ান তারকা নেইমার যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। আর তা হলে দীর্ঘ বিরতির পর আবারও মেসি ও সুয়ারেজের সঙ্গে একই জার্সিতে দেখা যাবে ৩৪ বছর বয়সী নেইমারকে।

এমন অনুমানের কারণও আছে। নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৬। চুক্তির শেষ সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা।

মার্কা জানিয়েছে, নেইমারকে নিয়ে ইন্টার মায়ামির সঙ্গে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তি হয়নি। তবে তার চুক্তির পরিস্থিতি ২০২৭ সালের শুরুতে মেজর লিগ সকার তথা এমএলএসে সম্ভাব্য পাড়ি দেওয়ার গুঞ্জনকে জোরালো করছে।

আর ইন্টার মায়ামিতে গেলে নেইমারের সামনে খুলে যাবে পুরোনো দুই সতীর্থের সঙ্গে পুনর্মিলনের দরজাও।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে একসঙ্গে খেলেছিলেন মেসি, নেইমার ও সুয়ারেজ। সেই সময় ফুটবল বিশ্বে ত্রয়ীটি পরিচিত হয়ে উঠেছিল ভয়ংকর এক আক্রমণভাগ হিসেবে।

এই তিন তারকার দাপটে বার্সেলোনা ওই সময়ে জিতেছিল নয়টি ট্রফি। যার মধ্যে ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা এবং তিনটি কোপা দেল রে শিরোপা।

তবে তাদের সবচেয়ে স্মরণীয় মৌসুমটি ছিল ২০১৪-১৫। সেই মৌসুমে বার্সেলোনা ইতিহাস গড়ে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল। আর পুরো মৌসুমে তিন ফরোয়ার্ড মিলে করেছিলেন ১২২ গোল!

তিন তারকার গোলের সেই বন্যা বার্সেলোনাকে এনে দিয়েছিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সাফল্যগুলোর একটি।

আরও উল্লেখ্য, বর্তমানে ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসাবে, ৩৪ বছর বয়সী নেইমারের বাজারমূল্য ৮ মিলিয়ন ইউরো।

যদিও নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত এখনও। তাই ২০২৬ সালের শেষ দিকে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোথায় যাবেন, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মেসির বিদায়ী ম্যাচ খেলতে এসে বেনিনকে এ কেমন আতিথেয়তা
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে স্ক্যালোনি, ‘মনুমেন্টালে পাঁচটি স্টেডিয়াম থাকলে সবই পূর্ণ হয়ে যেত’
সর্বশেষ খবর
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের