১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ আগস্ট ২০২৬, ০৪:১৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:১৭

এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে অভিষেকেই চমক দেখিয়েছে ফর্টিস এফসি। কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে কিরগিজস্তানের মুরাস এফসিকে হারিয়ে টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত করেছে তারা।

দারুণ এই জয়ের পর ফর্টিস এফসির ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন খেলোয়াড়দের জন্য ১৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

শুধু বাছাইপর্বের সাফল্যের জন্যই নয়, এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী ধাপের জন্যও পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্লাবটি। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতলে দলকে ১০ হাজার ডলার এবং কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি শাহীন হাসান।

বাংলা ট্রিবিউনকে শাহীন হাসান বলেন, ‘আমাদের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সবার জন্য বোনাস ঘোষণা করেছেন। সামনে আমাদের গ্রুপ পর্ব রয়েছে। সেখানে ম্যাচ জিতলেও বোনাস থাকবে। আশা করছি, এতে খেলোয়াড়েরা আরও উজ্জীবিত হয়ে খেলবে।’

আগামী ১৮ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। ফর্টিস এফসি গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজেদের মাঠে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। তবে ভেন্যু আগে থেকেই নির্ধারিত থাকায় এবার দেশের বাইরে গিয়ে খেলতে হবে তাদের।

গ্রুপ পর্বের ম্যাচ সামনে রেখে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ফর্টিস এফসি।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাজ শিল্পে পরিবেশ ও শ্রমিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ
জাহাজ শিল্পে পরিবেশ ও শ্রমিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ
১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা
১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘গোপন তৎপরতা’র অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘গোপন তৎপরতা’র অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের