ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

নেত্রকোনা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৩:২২ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:২২

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় সারবোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

স্থানীয়রা জানান, পিকআপে থাকা যাত্রীরা ময়মনসিংহ থেকে নেত্রকোনার মদনপুর মাজারের ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। পথে নারান্দিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এম/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ