কেন লা লিগার উদ্বোধনী সপ্তাহে নেই বার্সা-রিয়ালের ম্যাচ?

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:০০

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ছাড়াই শুরু হচ্ছে নতুন লা লিগা মৌসুম। শনিবার রাতে ২০২৬-২৭ মৌসুমের পর্দা উঠলেও উদ্বোধনী সপ্তাহে মাঠে দেখা যাবে না স্পেনের দুই সবচেয়ে বড় ক্লাবকে। বিশ্বকাপের শেষ দিকে জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রাক-মৌসুম প্রস্তুতির সুযোগ দিতেই তাদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

উদ্বোধনী ম্যাচডেতে মোট ছয়টি ম্যাচ মাঠে গড়াবে। আরও চারটি ম্যাচ পরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচও।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেসব দেশের দল গিয়েছিল, সেসব দলের খেলোয়াড়দের মূল লা লিগা সূচি অনুযায়ী মৌসুম শুরুর আগে বাধ্যতামূলক বিশ্রাম ও প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়ার কথা ছিল না।

বিশেষ করে ১৯ জুলাই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ফলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নতুন ক্লাব মৌসুম শুরুর আগে খুব অল্প সময়ের মধ্যে ফিরতে হতো। এ কারণেই তাদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় লা লিগা।

তাই প্রশ্ন উঠেছে কবে মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ? লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ২৩ আগস্ট নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে এলচের মাঠে গিয়ে।

অন্যদিকে, হোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ খেলবে ২২ আগস্ট এস্পানিওলের মাঠে।

দুই দলের দ্বিতীয় ম্যাচও আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। বার্সেলোনা ২৭ আগস্ট ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক ক্লাবকে আতিথ্য দেবে। আর রিয়াল মাদ্রিদ ২৬ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে।

বিশ্বকাপে অংশ নেওয়া দুই ক্লাবের অনেক খেলোয়াড়ই সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। বার্সেলোনার লামিনে ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো ও পাও কুবার্সি বুধবার প্রথমবারের মতো দলের অনুশীলনে যোগ দেন।

রিয়াল মাদ্রিদেও পরিস্থিতি প্রায় একই। বুধবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের প্রীতি ম্যাচে মার্ক কুকুরেয়া খেলেননি। বিশ্বকাপের শেষ দিক পর্যন্ত থাকা জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েন চুয়ামেনিও দেরিতে দলের অনুশীলনে ফিরেছেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
৫ কোটি ইউরোতে বিশ্বকাপজয়ী তোরেসকে কিনলো পিএসজি
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড!
মাঠে ছত্রাকের আক্রমণ, লা লিগার উদ্বোধনী ম্যাচ স্থগিত
সর্বশেষ খবর
সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১
সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১
পাহাড়ের চূড়ায় মন্দির, ওপারেই সাগর—ঘুরে আসুন সীতাকুণ্ডের চন্দ্রনাথ
পাহাড়ের চূড়ায় মন্দির, ওপারেই সাগর—ঘুরে আসুন সীতাকুণ্ডের চন্দ্রনাথ
ডেটা ট্র্যাকিং কমাতে ফেসবুকের এই ৬ সেটিংস এখনই বদলে ফেলুন
ডেটা ট্র্যাকিং কমাতে ফেসবুকের এই ৬ সেটিংস এখনই বদলে ফেলুন
ভাতের সঙ্গে জমবে সুগন্ধি ও ঝালঝাল সবুজ চিংড়ি
ভাতের সঙ্গে জমবে সুগন্ধি ও ঝালঝাল সবুজ চিংড়ি
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী