সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ২০:৫৯আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২০:৫৯

বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করলেন মোছাম্মাৎ সুলতানা। তাতেও শেষ রক্ষা হয়নি রাজশাহী স্টার্সের। এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছে বাংলাদেশের ক্লাবটিকে।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক সাবাহ এফসির কাছে ২-১ গোলে হেরেছে রাজশাহী স্টার্স। টানা দুই ম্যাচে হেরে নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেছে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে নামা দলটির।

এর আগে ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছিল রাজশাহী স্টার্স।

শুরু থেকে অবশ্য দুই দলই খেলছিল বেশ সতর্কভাবে। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ আসে ২৭ মিনিটে। প্রতিপক্ষের এক খেলোয়াড় গোলমুখে হেড করার আগেই দারুণ ক্ষিপ্রতায় বল গ্লাভসে জমা করেন রাজশাহী স্টার্সের গোলকিপার রুপনা চাকমা।

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় স্বাগতিক দল। সতীর্থের দারুণ থ্রু পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান এনজি হেকিমা স্টার্কস।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা বাড়ে। ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় সাবাহ এফসি। অন্যদিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রাজশাহী স্টার্সও। ৬২ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে গেলে হতাশায় মাথায় হাত ওঠে কোচ ছোটনের।

রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাবাহ এফসি। নেপালি ডিফেন্ডার বিমলা বিকে পাহারায় রাখতে পারেননি স্টার্কসকে। তাকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

এরপর আক্রমণভাগের শক্তি বাড়াতে বিমলাকে তুলে গত লিগের সর্বোচ্চ গোলদাতা আলপি আক্তারকে মাঠে নামান রাজশাহী কোচ।

৮৭ মিনিটে অবশেষে গোলের দেখা পায় রাজশাহী স্টার্স। ডান দিক থেকে বল নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন সুলতানা। বাতাসে ভেসে লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে। তবে শেষ মুহূর্তের সেই গোল আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি রাজশাহী।

আগামী রবিবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রোভার্সের মুখোমুখি হবে আফঈদাদের রাজশাহী স্টার্স।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
রাজশাহী বিভাগের দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
রাজশাহী বিভাগের দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা