‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার’ থেকে চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ কোচের অবিশ্বাস্য যাত্রা

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১০:০০ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১০:০০

একসময় টেলিভিশনের কুইজ শোতে বসে মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেখান থেকে পাওয়া পুরস্কারের অর্থ খরচ করে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। উদ্দেশ্য ছিল কোচিং শেখা। সেই সিদ্ধান্তই যে একদিন তাকে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিয়ে যাবে, তখন কি সেটা জানতেন ভালদাস দামব্রাউস্কাস? এখন সেই মানুষটিই চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের বড় বড় ক্লাবের বিপক্ষে ডাগআউটে দাঁড়ানোর অপেক্ষায়।

আজারবাইজানের সাবাহ বাকু এবার ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বের চার ধাপ পেরিয়ে তাদের এই অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় নাম কোচ দামব্রাউস্কাস।

৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ান এই কোচের গল্প অবশ্য প্রচলিত ফুটবল ক্যারিয়ারের মতো নয়। তিনি কখনোই পেশাদার ফুটবলার ছিলেন না। বরং ক্যারিয়ারের শুরুতেই ঠিক করেছিলেন, খেলোয়াড় নয়। কোচ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

২০০২ সালে মাত্র ২৫ বছর বয়সে লিথুয়ানিয়ার জনপ্রিয় টেলিভিশন কুইজ শো ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার?’-এ অংশ নিয়েছিলেন দামব্রাউস্কাস। সেখান থেকে জিতেছিলেন ৪ হাজার লিতাস—তৎকালীন লিথুয়ানিয়ার মুদ্রা। মুদ্রাস্ফীতি হিসাব করলে আজকের দিনে সেই অর্থের মূল্য প্রায় ৩ হাজার ইউরোর মতো।

সেই পুরস্কারই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই অর্থ দিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্পোর্টস সায়েন্স ও কোচিং নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি বেশ কয়েকটি কোচিং কোর্সে অংশ নেন। কোচিং শেখার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড, ফুলহাম ও ব্রেন্টফোর্ডের একাডেমিতেও অভিজ্ঞতা অর্জন করেন।

এরপর লিথুয়ানিয়ার বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের সঙ্গে কাজ করে ধীরে ধীরে সিনিয়র ফুটবলে পা রাখেন দাম্ব্রাউস্কাস। ২০১৩ সালে শুরু হয় তার পেশাদার কোচিং ক্যারিয়ার। এরপর হাইদুক স্প্লিট ও লুদোগোরেতস রাজগ্রাদের মতো ক্লাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গত বছর সাবাহর দায়িত্ব নেন দামব্রাউস্কাস। আর এবারই ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এনে দিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে চারটি ধাপই পেরিয়েছে সাবাহ। প্রথম বাছাইপর্ব থেকে যাত্রা শুরু করা ২৮ দলের মধ্যে একমাত্র দল হিসেবে চার ধাপ পেরিয়ে লিগ পর্বে জায়গা করে নিয়েছে আজারবাইজানের ক্লাবটি।

শেষ ধাপটিই ছিল সবচেয়ে নাটকীয়। হাপোয়েল বির শেভার কাছে প্রথম লেগে হেরে গিয়েছিল সাবাহ। কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় লেগে যেন অন্য এক দল হয়ে হাজির হয় তারা। অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ম্যাচে ৫-২ গোলের জয় তুলে নিয়ে প্রথম লেগের ঘাটতি উল্টে দিয়ে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের টিকিট।

একসময় ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার?’-এর প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কারের অর্থ জিতেছিলেন দাম্ব্রাউস্কাস। দুই যুগ পর ফুটবলের ‘মিলিয়নিয়ারদের’ আসর চ্যাম্পিয়ন্স লিগে এখন তিনিই উত্তর দেওয়ার দায়িত্বে। ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোর বিপক্ষে সাবাহ যখন মাঠে নামবে, তার অবিশ্বাস্য গল্পে যোগ হতে পারে আরও একটি নতুন অধ্যায়।

 

/এফআইআর/
সম্পর্কিত
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
সর্বশেষ খবর
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ