মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১৪:২৪আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৪:২৪

মেসিকে একনজর দেখতে গিয়েছিলেন হাজারো মানুষ। কিন্তু প্রিয় তারকাকে ঘিরে সেই আয়োজন শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। মাঠে ভাঙচুর, বিক্ষোভ আর অব্যবস্থাপনার অভিযোগে তুমুল ক্ষোভ ছড়ায় দর্শকদের মধ্যে। এবার সেই ক্ষোভ প্রশমনে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। মেসির ওই অনুষ্ঠানের টিকিট কেনা প্রায় ৩৩ হাজার দর্শক টাকা ফেরত পেতে যাচ্ছেন! 

২০২৫ সালের ডিসেম্বরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত লিওনেল মেসির অনুষ্ঠানের টিকিটধারীদের এই অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্নে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে অধিকারী জানান, টিকিটধারীদের কাছ থেকে নেওয়া ৪ হাজার ও ৬ হাজার রুপি করে অর্থ ফেরতের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দর্শকরা যেন তাদের টাকা ফেরত পান, সেটি নিশ্চিত করতে তিনি আগ্রহী এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় অবস্থানকালে যুবভারতী স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে অংশ নেন। তবে আয়োজন ঘিরে দ্রুতই বিশৃঙ্খলা তৈরি হয়। অনুষ্ঠানে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষুব্ধ দর্শকরা বিক্ষোভ ও স্টেডিয়ামে ভাঙচুর চালান। পরে টিকিটের অর্থ ফেরতের দাবিও জোরালো হয়।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
মেসির ৪ গোলে মায়ামির বড় জয়
ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? 
সর্বশেষ খবর
মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
হঠাৎ সিদ্ধান্ত বদল বাফুফের, পদ হারালেন সাবেক ফুটবলার
হঠাৎ সিদ্ধান্ত বদল বাফুফের, পদ হারালেন সাবেক ফুটবলার
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’
‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল