উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ২৩:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২৩:০২

তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচের ফল সুখকর হয়নি। উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

সোমবার (৩১ আগস্ট)  এশিয়ান কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল উজবেকিস্তান। তবে বাংলাদেশের গোলকিপার রাজ চৌধুরীর দৃঢ়তায় বেশ কিছুক্ষণ গোল পায়নি তারা। 

খেলার ২০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে উজবেকিস্তান। আসিলবেকের শট রক্ষণে লেগে সাইদালিয়েভের সামনে গেলে সুযোগটি কাজে লাগান তিনি।  

বিরতির পর এক মিনিটেই বাংলাদেশের ম্যাচে ফেরার আশা আরও কঠিন হয়ে যায়। ৪৬ মিনিটে সাইদালিয়েভের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন কুভোনচবেক।

এরপর ব্যবধান কমাতে বাংলাদেশ চেষ্টা করলেও উজবেকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৫ মিনিটে দিলশোধবেকভের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তৃতীয় গোল থেকে বেঁচে যায় বাংলাদেশ। 

বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সিরিয়া। বাছাই থেকে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৭ রানার্সআপ টিকিট পাবে মূল পর্বে খেলার জন্য।  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
সিন্ধু পানিচুক্তি বহাল রাখতে ভারতকে নির্দেশ দিলো সালিসি আদালত
নেপালের বন্যা: উত্তর প্রদেশে ভেসে আসা ১৩ মরদেহ উদ্ধার
পশ্চিমা চাপ সামলাতে চীনেই ভরসা রাশিয়া ও ইরানের
সর্বশেষ খবর
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক