মেসিকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন ডি পল

স্পোর্টস ডেস্ক 
৩১ আগস্ট ২০২৬, ২৩:২৫আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২৩:২৫

লিওনেল মেসি আজ অবসর নিয়েছেন। তার অবসরের পর জাতীয় দল ও ইন্টার মিয়ামির সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা  দিয়েছেন। যেখানে ফুটে উঠেছে মেসির প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।

ডি পল লেখেন, “আমাদের দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসা, কখনো হাল না ছাড়ার জন্য নিজের মনের ভেতরের লড়াই চালিয়ে যাওয়া, প্রতিবার অন্যায়ের বিরুদ্ধে তোমার দেখানো শক্তি, তোমার নেতৃত্ব এবং সর্বোপরি জাতীয় দলে পা রাখা প্রতিটি খেলোয়াড়কে আপন করে নেওয়ার যে মানবিকতা তুমি দেখিয়েছো...।”  

তিনি  যোগ করেন, “তোমার যত্ন, তোমার সহমর্মিতা এবং এই দলের প্রতিটি মানুষের জন্য তোমার করা ছোট ছোট বিষয়গুলো... সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ, লিও। তুমিই ইতিহাসের সেরা।” 

সবশেষে তিনি লেখেন, “আমাদের এত এত আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না, আমাদের মুখে তুমি কতটা হাসি ফুটিয়েছো। তুমি অমর।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আর্জেন্টিনাকে বিদায় বললেও কেন ইন্টার মায়ামিতে খেলবেন মেসি?
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
চেলসিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক
সর্বশেষ খবর
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা