মেসির ১০ নম্বর জার্সি কে পরবেন 

স্পোর্টস ডেস্ক  
০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরে গেছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা আবেগঘন বার্তা ও একটি ভিডিও দিয়ে আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টেনেছেন রোজারিওর এই মহাতারকা। মেসির বিদায়ের সঙ্গে আগামীতে আর্জেন্টিনা জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরবেন কে, এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।  

এর আগে ২০০৯ সালের ২৮ মার্চ প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ে ১০ নম্বর জার্সিতে অভিষেক হয় মেসির। 

এরপর যখনই মেসি খেলেছেন ১০ নম্বরটাও ছিল তার গায়ে। মেসি বিদায় নেওয়ায় এখন সেই জার্সির নতুন উত্তরসূরি খুঁজতে হবে আর্জেন্টিনাকে। 

মেসি ছাড়া আর্জেন্টিনার সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে এই জার্সি পরেন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা হেরেছিল ১-০ গোলে। 

এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচে ১০ নম্বর ছিল আনহেল কোরেয়ার গায়ে। ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ের ম্যাচটিতেও ১০ নম্বর পরেছিলেন তিনি। 

আর চিলির বিপক্ষে গোল করা ম্যাচটিতে জার্সিটি ছিল পাওলো দিবালার গায়ে। তবে মজার ব্যাপার হলো, এদের কেউই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ছিলেন না। 

মেসির উত্তরসূরি হিসেবে সরাসরি কাউকে বেছে নেওয়া সহজ নয়। আর্জেন্টিনা দলে নিয়মিত ডাক পাওয়া কয়েকজন অবশ্য নিজেদের ক্লাবেও ১০ নম্বর জার্সি পরেন। 

ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকআলিস্টার এবং কোমোর নিকোলাস পাজ— তারা সবাই ক্লাব পর্যায়ে ১০ নম্বরের সঙ্গে পরিচিত। তবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি তাদের গায়ে দেখা যাবে কিনা— সেটিই এখন দেখার বিষয়। 

ক্লাব পর্যায়ে অতীতে এই জার্সি পরেছেন আরও কয়েকজন ফুটবলার। রেসিং ও উদিনেজেতে ১০ নম্বর পরেছেন রদ্রিগো ডি পল। লিয়ান্দ্রো পারেদেস বোকা জুনিয়র্সে এই জার্সি গায়ে খেলেছেন। থিয়াগো আলমাদা ভেলেস সার্সফিল্ড ও আটলান্টা ইউনাইটেডে ১০ নম্বর পরেছেন।  

রোসারিও সেন্ট্রালে ১০ নম্বর জার্সি ছিল জিওভানি লো সেলসোর গায়ে। আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনাতেও নিকোলাস গঞ্জালেস পরেছেন এই জার্সি। 

এখন দেখার বিষয় সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইনডোতে লিওনেল স্ক্যালোনির কোন শিষ্যের গায়ে ওঠে মেসির ১০ নম্বর জার্সি! 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ