মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০

একদিকে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়, অন্যদিকে নিজের ওপর ১০ ম্যাচের নিষেধাজ্ঞা। দুই ধাক্কায় আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন সংশয়ে লিয়ান্দ্রো পেরেদেস। জাতীয় দলের হয়ে আর আগের মতো চালিয়ে যাওয়া কঠিন হবে বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পেরেদেস। 

গত আগস্টে নিষেধাজ্ঞা পান তিনি। বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়েরা শিরোপা উদ্‌যাপনে মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্পেনের মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আলোচনার কেন্দ্রে চলে আসেন।

ওই ঘটনায় পেরেদেসের বিরুদ্ধে হামলার তিনটি অভিযোগ আনা হয়। তার সতীর্থ নাহুয়েল মোলিনার বিরুদ্ধেও ছিল দুটি অভিযোগ। দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়।

মঙ্গলবার আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে পেরেদেস বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে, আবার লিওর (মেসি) সিদ্ধান্তের কারণেও, সবকিছু আগের মতো চালিয়ে যাওয়া কঠিন হবে।’

তবে জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে এ বিষয়ে এখনও কথা হয়নি তার, ‘কোচের সঙ্গে এখনও এ নিয়ে আলোচনা করিনি। তবে আমরা কথা বলবো, তারপর আমি কী সিদ্ধান্ত নেই, সেটা দেখা যাবে।’

আর্জেন্টিনা দলে মেসির অনুপস্থিতি যে বড় শূন্যতা তৈরি করবে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন পেরেদেস। মেসির অবদান স্মরণ করে তিনি বলেন, তার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। 

বিশ্বকাপের শেষ দিকে মেসির সঙ্গে তাদের কথাও হয়েছিল বলে জানান পেরেদেস, ‘আমরা বিশ্বকাপের শেষ কয়েক দিনে কথা বলেছিলাম যে, কিভাবে ফাইনালটাই সম্ভবত তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু তারপরও আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। কারণ, আমাদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ, তা বলে বোঝানো কঠিন।’

 

/এফআইআর/
সম্পর্কিত
মেসির পর এবার অবসরের ঘোষণা দিলেন রুডিগার
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
 ‘মেসির জাদুকরি প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’
সর্বশেষ খবর
দেশের পথে মির্জা আব্বাস
দেশের পথে মির্জা আব্বাস
অবসরের পর ভ্রমণ হোক আনন্দের
অবসরের পর ভ্রমণ হোক আনন্দের
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা