লাল কার্ডের ম্যাচে ইউনাইটেডকে হারালো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩

১০ জন নিয়েও প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি জিতলো সিটি। ওল্ড ট্রাফোর্ডে প্রায় এক ঘণ্টা একজন কম নিয়ে খেলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে সিটি। দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন আর্লিং হাল্যান্ড।

ম্যাচের ২০ মিনিটের সময় ১০ জনের দলে পরিণত হয় সিটি। ব্রুনো ফার্নান্দেজকে লাথি মারার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফিল ফোডেন। এরপর একজন বেশি নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড।

প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ তৈরি করে স্বাগতিকরা। দুটি দারুণ আক্রমণে বল সিটির পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু গোলের দেখা পায়নি ইউনাইটেড।

উল্টো ৬০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে বসে সিটি। ইয়োশকো গাভারদিওলের নিচু ক্রস ডিফ্লেক্ট হয়ে গোলমুখে গেলে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন হাল্যান্ড।

প্রথমে হাল্যান্ডকে অফসাইডের পতাকা দেখান সহকারী রেফারি। পরে দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। কিন্তু সিটির রক্ষণভাগ শেষ পর্যন্ত চাপ সামলে নেয়। 

১০ জন নিয়েও শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে তারা।

চার ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে সিটি। তাদের সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪ ম্যাচে মাত্র এক জয় আর এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ, বাস্তবে ৮ ঘণ্টা লোডশেডিং
বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ, বাস্তবে ৮ ঘণ্টা লোডশেডিং
দেড় বছরে হামজার ৫ হাজার জার্সি বিক্রি!
দেড় বছরে হামজার ৫ হাজার জার্সি বিক্রি!
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল