লাল কার্ডের ম্যাচে আবাহনীর আবারও ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮

জয় যেন অধরাই থেকে যাচ্ছে আবাহনী লিমিটেডের। বাংলাদেশ ফুটবল লিগের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করার পর ফেডারেশন কাপেও জয় পেলো না আকাশি-নীল জার্সিধারীরা। শুক্রবার মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী।

ম্যাচটিতে বিদেশি খেলোয়াড় ছাড়াই মাঠে নামে আবাহনী। বিপরীতে চট্টগ্রাম সিটি এফসির একাদশে ছিলেন জাপানিসহ কয়েকজন বিদেশি ফুটবলার। তবে প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর অবশ্য ম্যাচে গতি আসে। ৫২ মিনিটে রবিউল হাসানের দারুণ এক শটে এগিয়ে যায় আবাহনী। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মারুফুল হকের দল।

গোল হজমের ১১ মিনিট পরই সমতায় ফেরে চট্টগ্রাম সিটি এফসি। রাফায়েলের গোলে স্কোরলাইন হয় ১-১। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি।

ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। চট্টগ্রাম সিটি এফসির টিম লিডার নাজিম উদ্দীন সরাসরি লাল কার্ড দেখেন।

‘এ’ গ্রুপে এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি ম্যাচই ড্র হয়েছে। ফলে গ্রুপের লড়াইয়ে আপাতত কোনো দলই জয় দিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
মাঠের নাম বদলালেও বদলাবে না আবাহনীর স্মৃতি
সর্বশেষ খবর
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হচ্ছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হচ্ছে: গোলাম পরওয়ার
চার এনবিএফআইয়ের আমানত ফেরতের উদ্যোগ, পিপলস লিজিংয়ের কী হবে
চার এনবিএফআইয়ের আমানত ফেরতের উদ্যোগ, পিপলস লিজিংয়ের কী হবে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ