আর্জেন্টিনা দলে লাউতারোর জায়গায় কে

স্পোর্টস ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৭

আর্জেন্টিনার নির্ভরযোগ্য ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ চোটে পরেছেন। তার চোটে কে জায়গা পেতে যাচ্ছেন, এ নিয়ে চলছে আলোচনা। 

বাঁ পায়ের ঊরুর পেশির চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইন্টার মিলানের এই তারকা। ফলে আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার জার্সিতে তার খেলা অনেকটাই অনিশ্চিত।

নভেম্বরের উইন্ডোতে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে সম্ভাব্য উরুগুয়ে এবং দেশের মাটিতে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে লাউতারোর ছিটকে যাওয়ার খবরে এখন আক্রমণভাগ নতুন করে সাজাতে বাধ্য হচ্ছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

লাউতারোর অনুপস্থিতিতে জাতীয় দলের নাম্বার নাইন পজিশনে জায়গা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা ২৫ বছর বয়সী ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেস। দীর্ঘদেহী এই স্ট্রাইকার চলতি বছর পালমেইরাসের হয়ে ৫৪ ম্যাচে ২৩টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলের হয়ে পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে তার অভিষেক হয়েছিল। এরপর গত সেপ্টেম্বরের শেষে বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিও তুলে নেন লোপেস। লাউতারোর মতোই নিচে নেমে খেলা ও বল হোল্ড করার দুর্দান্ত সামর্থ্য আছে তার।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
বিশ্বকাপে সবচেয়ে বেশি অনলাইন আক্রমণের শিকার আর্জেন্টিনা!
মেসির বিদায়ের পর আর্জেন্টিনায় নতুন লিওনেলের উত্থান
সর্বশেষ খবর
যুদ্ধ ও অতীতের দুর্নীতির ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার: তিতুমীর
যুদ্ধ ও অতীতের দুর্নীতির ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার: তিতুমীর
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা