‘কে কী বললো, কী সমালোচনা করলো, সেগুলো পাত্তা দেই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০

বাংলাদেশ ফুটবল লিগে আবারও চমক দেখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আগের দিন পিছিয়ে পড়েও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে আলোচনায় পুরান ঢাকার দলটি। এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন দলটির কোচ কামাল আহমেদ বাবু। বড় দলকে হারানোর অভিজ্ঞতা তার নতুন নয়। এবারও নিজের কৌশলে মোহামেডানকে হারিয়ে বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে চমক জাগানো কোচ বলা হয়।

শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে জয়ের অভিজ্ঞতা রয়েছে কামাল আহমেদ বাবুর। তবে মোহামেডানকে হারিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না তিনি। বরং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে পরিকল্পনা অনুযায়ী খেলেই জয় পেয়েছেন বলে জানালেন এই কোচ।

এবার মোহামেডান স্থানীয় ও বিদেশি ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে। ডাগ আউটে রয়েছেন আর্জেন্টাইন কোচও। তারপরও দলটি তিন পয়েন্ট হারিয়েছে।

বাংলা ট্রিবিউনকে কামাল আহমেদ বাবু বলেছেন, ‘আমি মোহামেডানের ম্যাচ দেখেছি। ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে, তাদের যেখানে যেখানে দুর্বলতা আছে, সেগুলো কাজে লাগাতে পারবো। সেটাই করেছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম, আজকের ম্যাচে জিততে পারবো। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।’

মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচের দৃশ্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা হয়েছে। তবে এসবকে খুব একটা গুরুত্ব দেন না কামাল আহমেদ বাবু। মাঠের বাইরের আলোচনা নয়, ফুটবল নিয়েই থাকতে চান তিনি। মোহামেডানকে হারানোর পর তার ছেলে ইংল্যান্ড থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও দিয়েছেন।

এসব প্রসঙ্গে কামাল আহমেদ বাবু বলেন, ‘আসলে কে কী বললো, আমাকে নিয়ে কী সমালোচনা করলো, সেগুলো পাত্তা দেই না। আমি ফুটবল নিয়েই থাকি। ফুটবলই আমার ধ্যান-জ্ঞান। ফুটবল দিয়েই আজ পরিবার চালাচ্ছি। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, বড় হয়েছে। আমার কাজ কোচিং করানো, ফুটবলকে এগিয়ে নেওয়া। কে কী বললো, সেগুলো মাথায় রাখি না।’

রহমতগঞ্জের দায়িত্ব নিয়েও তার লক্ষ্য পরিষ্কার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী দলটি সাধারণত শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হয় না। তবে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে দলকে লিগ টেবিলের যতটা সম্ভব ওপরে তুলে নেওয়াই কামাল বাবুর প্রধান লক্ষ্য।

লিগের প্রথম পর্বের অনেক ম্যাচ বাকি, এরপর রয়েছে দ্বিতীয় পর্ব। তাই মোহামেডানকে হারিয়েই থেমে থাকতে চান না তিনি। বরং সামনের দিনগুলোতে আরও বড় দলকে হারানোর স্বপ্ন দেখছেন রহমতগঞ্জের এই কোচ।

কামাল আহমেদ বাবুর চোখ এখন বসুন্ধরা কিংস, আবাহনীসহ লিগের অন্য শক্তিশালী দলগুলোর দিকে। তার বিশ্বাস, পরিকল্পনা ও পরিশ্রম ঠিক থাকলে বড় দলগুলোর বিপক্ষেও ধারাবাহিকভাবে চমক দেখানো সম্ভব। মোহামেডানকে হারিয়ে সেই আত্মবিশ্বাসই যেন আরও একবার ফিরে পেয়েছে রহমতগঞ্জ।

/টিএ/আরকে/
সম্পর্কিত
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
মোহামেডান-কিংসের গোল উৎসব
সর্বশেষ খবর
সুইজারল্যান্ডের যে উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল
সুইজারল্যান্ডের যে উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ঘূর্ণিঝড় আকভানে খুলনায় ১২ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানে খুলনায় ১২ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’