ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনও ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

/আইএ/আরকে/
সম্পর্কিত
দেড় কেজির বেশি স্বর্ণ দেহে লুকিয়ে ভারতে নিয়ে যাচ্ছিলেন
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
সর্বশেষ খবর
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব কানাডার
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব কানাডার
সুইজারল্যান্ডের যে উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল
সুইজারল্যান্ডের যে উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি