বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে ২৫ দফা ঘোষণা সম্বলিত নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে কাজী সালাহউদ্দীন প্যানেল। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই ইশতেহার ঘোষণা করা হয়।
২৫ দফা ঘোষণার মধ্যে রয়েছে সারা দেশে ফুটবল ছড়িয়ে দেওয়া, শেরে বাংলা কাপসহ সোহরাওয়ার্দী কাপ চালু করা। ফ্রাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ বিএসএল নিয়মিতভাবে আয়োজন করা। সকল জেলা ক্লাবগুলো সমন্বয়ে ক্লাব কাপ পুনরায় চালু করা।
অনুষ্ঠানে কাজী সালাহউদদ্দীন প্যানেলের সবাই ছিলেন। তবে কাজী সালাহউদ্দীন নিজে এ সময় উপস্থিত ছিলেন না।
আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ৪ জন, ৪টি সহ-সভাপতি পদের জন্য ১০ জন ও ১৫ টি সদস্য পদের বিপরীতে মোট ৩৩ জন নির্বাচন করছেন।
আরও পড়ুন: গায়কের ভূমিকায় মাশরাফি-তাসকিন
/আরএম/এমআর/







