বুধবার শুরু মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ২০:৩২আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:৩৪

বুধবার শুরু মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট ২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও স্বনামধন্য হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলুর স্মৃতিতে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট।

ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ২০, ২১ ও ২২ জুলাই অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। ২৪ ও ২৫ জুলাই হবে সেমিফাইনাল। আর ২৭ জুলাই ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

টুর্নামেন্টে ৬টি দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। সেখান থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে রয়েছে আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ, শেখ নুরুল ইসলাম হকি ফাইভ ও মীর সাবের আলী হকি ফাইভ। ‘খ’ গ্রুপে রয়েছে সাব্বির ইউসুফ হকি ফাইভ, নান্না দা হকি ফাইভ ও নাজিম উদ্দিন মোল্লা হকি ফাইভ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ১৬ হাজার ও রানার আপ দল ৮ হাজার টাকা পাবে। এছাড়া চ্যাম্পিয়ন দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেওয়া হবে। যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের