মেরিনার্সকে হারিয়ে শীর্ষে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ২০:৪৫আপডেট : ২৩ মে ২০১৮, ২০:৫২

ম্যাচ শেষে মোহামেডানের জয়োল্লাস আগের ম্যাচে হার মেনেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। এবার মোহামেডানের ‘শিকার’ মেরিনার ইয়াংস ক্লাব। প্রিমিয়ার হকি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়ে মোহামেডান এখন এককভাবে শীর্ষে।

টানা ১০ ম্যাচে জয় পাওয়া সাদা-কালো শিবিরের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মেরিনার্স। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করা আবাহনী তৃতীয় স্থানে। 

১২ দলের লিগের সেরা পাঁচ দল খেলবে সুপার ফাইভে। সেখানে প্রথম পর্বের পয়েন্ট যোগ হওয়ায় বাড়তি সুবিধা পাবে মোহামেডান। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হেরে গেলেও প্রথম গোল করেছে মেরিনার্স। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে মোহামেডান। ষষ্ঠ মিনিটে রাব্বি সালেহীনের হিট চলে যায় পোস্টের পাশ দিয়ে। দুই মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকেও গোল করতে পারেননি ভারতীয় খেলোয়াড় অরবিন্দর সিং। তার হিট ফিরিয়ে দেন মেরিনার্সের গোলকিপার অসীম গোপ। 

বিরতির ঠিক আগে এগিয়ে যায় মেরিনার্স। পুস্কর খীসা মিমোর বাড়ানো বলে ফ্লিক করে গোল করেন হাসান যুবায়ের নিলয়।

৪৪ মিনিটে সমতা নিয়ে আসে মোহামেডান, পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ভারতীয় খেলোয়াড় গুরজিন্দর সিং। ৬৪ ও ৬৮ মিনিটে অরবিন্দর সিংয়ের দুই গোলে জয় নিশ্চিত হয়ে যায় মোহামেডানের। দুটি গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে।

দুই শিরোপা প্রত্যাশীর লড়াইয়ে উত্তেজনা ছড়িয়েছে বার বার। খেলোয়াড়দের সামলাতে হিমশিম খেতে হয়েছে দুই বিদেশি আম্পায়ারকে। বেশ কয়েকবার খেলা বন্ধ রাখতেও বাধ্য হয়েছেন তারা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান