জাতীয় দল থেকে চয়নের অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৩

বিদায়ী ম্যাচের পর মামুনুর রহমান চয়ন গত শতাব্দীর নব্বইয়ের দশকের সাদেক-কামাল জুটির কথা অনেকেরই জানা। আর এই শতাব্দীর দ্বিতীয় দশকে হকি অঙ্গন উজ্জ্বল হয়ে উঠেছিল জিমি-চয়ন জুটির সৌজন্যে। বাংলাদেশের জার্সিতে এই জুটিকে আর দেখা যাবে না। শনিবার জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মামুনুর রহমান চয়ন। অবশ্য ঘরোয়া হকিতে খেলবেন তিনি।

দেশের অন্যতম সেরা ডিফেন্ডারের শেষটা ভালো হয়নি জাতীয় দলে। এশিয়ান গেমসের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। বিদায়ী ম্যাচের পর তাই চয়নের কণ্ঠে আক্ষেপ, ‘শেষ ম্যাচের ফল ইতিবাচক হলে ভালো লাগতো। কোরিয়া শক্তিশালী দল হলেও হারের ব্যবধান বেশ বড়ই হয়ে গেছে। অবশ্য এশিয়াডে ষষ্ঠ হওয়াও কম কথা নয়।’

অবসরের কারণ হিসেবে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘পরিবারকে সময় দিতে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছুদিন হয়তো খেলতে পারতাম, কিন্তু তাহলে পরিবারকে সময় দিতে পারতাম না। অনেকেই অবশ্য আরও কিছুদিন খেলার জন্য অনুরোধ করেছেন। তবে আমি নিজের সিদ্ধান্তে অটল।’

শেষের মতো চয়নের শুরুও এশিয়ান গেমসে। ২০০৬ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়াডে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। টানা চারটি এশিয়াডে অংশ নেওয়া এই ডিফেন্ডার ১৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে আটটি হ্যাটট্রিক সহ ৫০টির মতো গোলও করেছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক