হকি সিরিজ ওপেন: পাকিস্তান পর্ব বাতিলে বাংলাদেশের ক্ষতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ২০:৪১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:৪৯

হকি সিরিজ ওপেন: পাকিস্তান পর্ব বাতিলে বাংলাদেশের ক্ষতি আন্তর্জাতিক হকির নতুন টুর্নামেন্ট হকি সিরিজ ওপেন। গত জুনে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্ব চলবে ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব হবে ২০১৯ সালে। মূলত পিছিয়ে থাকা দলগুলোকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এই আয়োজন।

ডিসেম্বরে টুর্নামেন্টের পাকিস্তান পর্ব হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নিরাপত্তাজনিত শঙ্কায় বাংলাদেশ সহ ৬টি দল পাকিস্তানে যেতে রাজি নয়। এফআইএইচ তাই পাকিস্তান পর্ব বাতিল করে দিয়েছে। তবে পাকিস্তান পর্ব বাতিল হলেও এখান থেকে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেয়েছে ওমান।

বাংলাদেশ অবশ্য টুর্নামেন্টে অংশ নিতে ‘নিমরাজি’ ছিল। টুর্নামেন্টটা পিছিয়ে জানুয়ারিতে নিতে অনুরোধও করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। তবে এফআইএইচ সেই অনুরোধে সাড়া দেয়নি।

ওমান সরাসরি দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাওয়ায় হকি ফেডারেশন ক্ষুব্ধ। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওমান এশিয়ান গেমসের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। তাই তাদের হকি সিরিজ ওপেনের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা এশিয়ান গেমসে ওমানকে হারিয়েছিলাম। এশিয়াডে ওদের চেয়ে আমাদের ভালো ফল ছিল। তাছাড়া আমাদের আগে কিছু জানানো হয়নি। আমরা এ বিষয়ে এফআইএইচের কাছে বিস্তারিত জানতে চাইবো, তাদের চিঠি দেবো।’

বাংলাদেশ দ্বিতীয় পর্বে খেলতে পারলে বেশ কয়েকটি শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সুযোগ পেতো। সুযোগটা হাতছাড়া হওয়ায় ফেডারেশন কর্মকর্তারা ক্ষুব্ধ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে