না ফেরার দেশে সাবেক হকি খেলোয়াড় মহসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৯:০৯আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৩৪

মোহাম্মদ মহসিন জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ মহসিন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার ভোর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবাহনীর সাবেক এই হকি ও ফুটবল খেলোয়াড়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

মহসিন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। প্রথম জাতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি।

তার মৃত্যুতে আবাহনীর পরিচালনা পর্ষদ, সকল কর্মকর্তা ও খেলোয়াড় গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এদিন ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি