হকির মাঠ মাতালো দামাল টিম, জিতলো বরিশাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ২১:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২১:৪৯

শুক্রবার ছুটির দিনে মওলানা ভাসানী স্টেডিয়ামে দর্শকদের ভিড় ছিল লক্ষ্যনীয়। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তাদের উৎসাহ-উদ্দীপনাও কম ছিল না। আয়োজকরা খেলার পাশাপাশি দর্শকদের বাড়তি বিনোদনের জন্য মাঠে অভিনেতা-অভিনেত্রীদের নিয়মিতই হাজির করে যাচ্ছেন। এই যেমন আজ শুভেচ্ছাদূত হিসেবে এসেছেন দামাল ছবির কলাকুশলীরা।

মেট্রো এক্সপ্রেস বরিশাল বনাম মোনার্ক পদ্মার ম্যাচটি সাইড লাইনে বসে দেখেছেন দামাল ছবির পরিচালক রায়হান রাফি, নায়ক সিয়াম, সুমিসহ অন্যরা। বিরতিতে হকির স্টিক নিয়ে তারা দর্শকদের আনন্দ দিতে খেলাতেও অংশ নিয়েছেন। হাজারো দর্শকের উপস্থিতিতে সিয়াম গোল করতে পারলেও রায়হান রাফি পারেননি। তবে অভিনেত্রী সুমি লক্ষ্যভেদ করতে পেরেছেন। তাদের আগমনের দিনে প্রথম ম্যাচে বরিশাল চতুর্থ জয় পেয়েছে।

মোনার্ক পদ্মাকে ৪-১ গোলে হারিয়েছে বরিশাল। আগের ম্যাচে হেরে জয়ের ধারায় ছেদ পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল। সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে ৪-১ গোলে হারিয়েছে।

পঞ্চম ম্যাচে চতুর্থ জয়ে আপাতত শীর্ষে রয়েছে বরিশাল। সমান ম্যাচে পদ্মার এটি চতুর্থ হার। বরিশালের হয়ে জোড়া গোল করেছেন মালয়েশিয়ান আকিমুল্লাহ ইশুক।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে