হংকংকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭

হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। ওমানে প্রথম ম্যাচেই হংকং চায়নাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। 

শুক্রবার ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ দুই গোলে এগিয়ে ছিল। গোলও তুলে নেয় প্রথম মিনিটে। আক্রমণ থেকে গোলটি করেছেন মোহাম্মদ আলী। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। দ্বিতীয় গোলও আসে আক্রমণ থেকে।  

দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তৃতীয় গোল তুলে নেয়। ২০ মিনিটের সময় এই গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে স্কোর ৩-০ করেছেন। এই স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে কোনও দল লক্ষ্যভেদ করতে পারেনি। তবে চতুর্থ কোয়ার্টারে তুলে নেয় চতুর্থ গোল। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মোহাম্মদ আলী আক্রমণ থেকে স্কোরলাইন ৪-০ করেছেন।

শেষ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই মাঠ ছেড়েছে মামুনুর রশীদের দল। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম