আমিরুলের হ্যাটট্রিকে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৫

হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, উজবেকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। ‘বি’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ পিছিয়ে থেকেও  উজবেকিস্তানকে ৬-১ গোলে হারিয়েছে। আমিরুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। জয় দু’টি ও হাসান একটি করে লক্ষ্যভেদ করেছেন।

আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে হারিয়ে আজ প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে গোল পায় উজবেকিস্তান। আব্দুস স্যালম ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন। বাংলাদেশ গোল হজম করেই জ্বলে ওঠে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দেন মামুনুর রশীদের শিষ্যরা। আমিরুল ইসলাম ২৫ ও ২৭ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেছেন। বাংলাদেশ ২-১ গোলের অগ্রগামিতা নিয়েই ড্রেসিংরুমে গেছে। 

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বাংলাদেশ জয় নিশ্চিত করে। ৩২ মিনিটে হাসান ও ৩৮ মিনিটে জয় গোল করেন। দু’টি গোলই আক্রমণ থেকে এসেছে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল আদায় করে নেয়। ৫১ মিনিটে জয় নিজের দ্বিতীয় গোল করলে বাংলাদেশের স্কোর ৫-১ হয়ে যায়। দুই মিনিট পর আমিরুল পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদশ।

১১ জানুয়ারি বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ খেলবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি