আবার আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৯:৪৫আপডেট : ০২ মার্চ ২০২৪, ২১:০১

ক্লাব কাপ হকিতে শিরোপা অক্ষুণ্ণ রেখেছে ঢাকা মেরিনার্স। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২-০ গোলে আবাহনীকে পরাজিত করে তারা। ক্লাব কাপে এটি তাদের দ্বিতীয় শিরোপা। 

ফাইনাল ম্যাচের সময় পুনর্নির্ধারিত হয়েছিল বিকেল পাঁচটায়। প্রায় পনেরো মিনিট পর খেলা শুরু হয়। ম্যাচের প্রথম কোয়ার্টারে আবাহনী কয়েকটি আক্রমণ করে। 

ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে দ্বিতীয় কোয়ার্টারে। ওই অর্ধের পাঁচ মিনিটে মেরিনার্স এগিয়ে যায়। বাঁপ্রান্ত থেকে এক আক্রমণে বক্সের মধ্যে রিভার্স হিটে ফিল্ড গোল করেন ভারতীয় খেলোয়াড় দীপক। মিনিট সাতেক পরে পেনাল্টি কর্নার নিয়ে দ্বন্দ্বে খেলা পনেরো মিনিট বন্ধ থাকে। 

ঘরোয়া হকির বড় দুই দলের ম্যাচ মানেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ-পাল্টা প্রতিবাদ। দ্বিতীয় কোয়ার্টারের ১২ মিনিটে পেনাল্টি কর্নার নিয়ে ঝামেলা শুরু। আম্পায়ার আবাহনীর পক্ষে পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেয়। মেরিনার্স আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টেন্টে চলে যায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও লিগ কমিটির সম্পাদক মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। টিভি আম্পায়ার রিভিউ দেখে পেনাল্টি কর্নার নিশ্চিত করেন। এরপরও মেরিনার্স প্রতিবাদ করতে থাকে। কিছুক্ষণ পর মেরিনার্স পেনাল্টি কর্নার মেনে নিয়ে খেলতে নামে। সেই পেনাল্টি কর্নার নিয়ে অবশ্য আবাহনী তেমন কিছু করতে পারেনি। 

তৃতীয় কোয়ার্টারে মেরিনার্স ব্যবধান দ্বিগুণ করে। শেষ মিনিটে মেরিনার্স পেনাল্টি কর্নার পায়। সেই কর্নার থেকে পেনাল্টি স্ট্রোক আদায় করে মেরিনার্স। অধিনায়ক ফজলে হোসেন রাব্বি গোল করেন। 

শেষ কোয়ার্টারে আবাহনী ম্যাচে ফেরার চেষ্টা করে। এই কোয়ার্টারে আবাহনী দুটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান কমাতে পারেনি। আবাহনীতে চার ভারতীয় খেলোয়াড়ের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের অনেকে ছিলেন। বিশেষ করে দেশীয় তারকা খেলোয়াড় আশরাফুল ইসলামকে সেভাবে দেখা যায়নি টার্ফে। অন্যদিকে মেরিনার্স তুলনামূলক সাধারণ দল নিয়ে নিয়ন্ত্রিত হকি খেলে কার্যকরী দুই গোল আদায় করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১ সালের ফাইনালে আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে মেরিনার্স ক্লাব কাপ টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। 

ক্লাব কাপ হকির ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। টুর্নামেন্ট সেরা হয়েছেন আবাহনীর ডিফেন্ডার আশরাফুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী