সারির হ্যাটট্রিকে অ্যাজাক্সকে উড়িয়ে দিলো মোহামেডান

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ২০:৪১আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২০:৪৫

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী লিমিটেডের পাশাপাশি জয় দিয়ে সুপার সিক্স পর্ব শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (৫ এপ্রিল) মওলানা ভাসানী স্টেডিয়ামে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে হারায় সাদা-কালোরা। মালয়েশিয়ার ফায়জাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় ঐতিহ্যবাহী দলটি।

এ ছাড়া মোহামেডানের জার্সিতে দ্বীন ইসলাম ইমন, শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি এবং দুই মালয়েশিয়ান ফিতরি বিন সারি ও ফাইজ হেলমি বিন জালি একটি করে গোল করেন। অ্যাজাক্সের শিমুল খান এবং ভারতীয় সিলহেইবা লিশাম গোলের দেখা পেলেও দলের বড় হার ঠেকাতে পারেননি।

যদিও আজ খেলার দ্বিতীয় মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স ১-০। পিছিয়ে পড়া মোহামেডান গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ১১ মিনিটে ফিতরি বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে সাদা-কালো শিবির ১-১। ১৪ মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে মোহামেডান ২-১-এ।

প্রিমিয়ার ডিভিশন হকি লিগ

বিরতি শেষে ফায়জাল বিন সারির স্ট্রিকের ঝলক দেখেন দর্শকরা। ম্যাচের ২২, ২৭ ও ৩৯ মিনিটে টানা তিনটি গোল করে মোহামেডানকে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফায়জাল সারি।

খেলার ৪৩ মিনিটে ফাইজ হেলমি বিন জালির ফিল্ড গোলে ব্যবধান বেড়ে ৬-১ দাঁড়ায়। ৪৪ মিনিটে সৈকত গোল করলে ৭-১ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করে মোহামেডান। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরে দুটি গোল পায় সাদা-কালোরা। এই কোয়ার্টারে অ্যাজাক্সের স্ট্রিক থেকেও আসে একটি গোল।

৫১ মিনিটে মেহেদী হাসান অভির গোলে ব্যবধান ৮-১ করে মোহামেডান। ৫৭ মিনিটে অ্যাজাক্সের লিশাম গোল করলে ব্যবধান কমে ৮-২ দাঁড়ায়। এরপর ৫৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। এতেই মোহামেডান ৯-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী