সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ২০:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২০:০০

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঊষা ক্রীড়া চক্রকে ৬-৫ গোলে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছেড়েছে সাদা-কালোরা।  

মোহামেডানের মালয়েশিয়ান রিক্রুট ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় ইমান গোপিনাথনের দল। এছাড়া জয়ী দলের আল নাহিয়ান শুভ, দ্বীন ইসলাম ইমন ও আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেন। ঊষার ভারতীয় রিক্রুট ইশরাত ইকতিদার জোড়া গোল এবং আরশাদ হোসেন, রাজু আহমেদ তপু ও ভারতের মোহাম্মাদ শারিক একটি করে গোল করেন।

এই জয়ে শিরোপা অর্জনের পথে অনেকটাই এগিয়ে রইলো মোহামেডান। ১৪ খেলায় ৩৫ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ঊষার পয়েন্ট ২৮। দুই দলের আর একটি করে ম্যাচ বাকি।

শেষ ম্যাচে আবাহনীকে হারাতে পারলেই মোহামেডান চ্যাম্পিয়ন হবে। আর জিতলে আবাহনীরও ট্রফি নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া মেরিনার ইয়াংসের সামনেও চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী