৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্দোনেশিয়াকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৯:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯:৪৮

মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি বাংলাদেশের সাবেক কোচ। তিনি এখন ইন্দোনেশিয়ার দায়িত্বে। ডাগআউটে থেকে দেশটির হকিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সাবেক কোচের মুখোমুখি হয়ে আজ আরেকটু হলেই বিপদে পড়েছিল বাংলাদেশ। 

রবিবার এএইচএফ কাপে বাংলাদেশকে প্রায় আটকে দিয়েছিল স্বাগতিকরা। তবে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফজলে রাব্বী বাংলাদেশ ত্রাতা। লাল সবুজ দল ৩-২ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। 

‘বি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ২৫ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। ওবায়দুল রনি আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন।

তিন মিনিট পর মামুনুর রশীদের দল ব্যবধান দ্বিগুণ করে। সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করেন।

৩০ মিনিটে স্বাগতিকরা আক্রমণ থেকে গোল করে ব্যবধান কমায়। চার মিনিট পর খায়রুল্লাহ আকমল ইন্দোনেশিয়ার হয়ে দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা আনেন। 

ড্র হতে যাওয়া ম্যাচ জিতে নেয় বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে। ৬০ মিনিটে রাব্বী গোল করে লাল সবুজ দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে ২২ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি