হকিতে ভারত নেই, পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৫, ২৩:০৫আপডেট : ১৭ জুন ২০২৫, ২৩:০৫

জুনিয়র এশিয়া কাপ হকি (অ-১৮) ৩-১৩ জুলাই চীনের দাজহু শহরে হবে। টুর্নামেন্টের ফিকশ্চার আজ মঙ্গলবার প্রকাশ হয়েছে। এতে খেলছে না শক্তিশালী ভারত। 

বাংলাদেশ ছেলেদের  বিভাগে ‘এ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে  রয়েছে পাকিস্তান ও স্বাগতিক চীন। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে অবশ্য ছয়টি দল। সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। 

ছেলেদের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। অন্য দলগুলো ৫-৯ম পজিশনের জন্য লড়বে। বাংলাদেশ ২০১৭ সালে জুনিয়র এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল। 

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। নারী দলও ‘এ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান।

বাংলাদেশ বালক-বালিকা দল গত পরশু বিকেএসপিতে অনুশীলন শুরু করছে। দুটি দলই সম্পূর্ণভাবে বিকেএসপি নির্ভর।  বিকেএসপির দুই কোচ দুই দলের দায়িত্বে রয়েছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের