১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ড্র বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ২০:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২০:০৯

ইন্দোনেশিয়ায় নারী এশিয়ান গেমস হকি বাছাইয়ে প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৫-৫ সমতায়। দলের হয়ে অর্পিতা পাল হ্যাটট্রিক করেছেন। বাকি দুই গোল এসেছে আইরিন রিয়া ও কনা আক্তারের স্টিক থেকে।

জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশ ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়িয়ে চাইনিজ তাইপে ৫-৩ গোলে লিড নেয়। শেষ পর্যন্ত তৃতীয় কোয়ার্টারেই অসাধারণ নৈপুণ্য দেখায় বাংলাদেশের মেয়েরা। টানা দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা, এড়িয়ে যায় পরাজয়।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অর্পিতা পাল ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। আগামীকাল ইন্দোনেশিয়া সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না