উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়ের ইতিহাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৬, ১৩:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল গঠিত হয়েছে। আর দল গঠনের পরপরই তারা প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নিচ্ছে।

নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে বাংলাদেশের মেয়েরা গড়েছে নতুন ইতিহাস। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে তারা শুধু প্রথম জয়ের স্বাদই পায়নি, বরং বাছাইপর্বের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েও গেছে।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র হয়। এরপর আজ পূর্ণ পয়েন্ট পায় বাংলাদেশের মেয়েরা। 

এ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে বাংলাদেশ। উজবেকিস্তান সমান ম্যাচে তুলেছে ৩ পয়েন্ট। ২৬ এপ্রিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই জাপানের এশিয়ান গেমস নিশ্চিত হবে।

আজ (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়াতে বিরতির আগেই বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। ১১ মিনিটে শারিকা রিমন প্রথম গোল করেন। পেনাল্টি কর্নার থেকে পোস্ট কাঁপান তিনি।

পরের মিনিটে বাংলাদেশের আনন্দ থামিয়ে দেয় উজবেকিস্তান।  মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের গোলকিপা কে পরাস্ত করেন। 

২৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আগের ম্যাচে গোল করা কনা আক্তার আজও দলকে আনন্দের উপলক্ষ তৈরি করেন। আক্রমণ থেকে কনা উজবেকিস্তানের গোলকিপারকে হারান।

বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রেখে সাফল্য পায় বাংলাদেশ। আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে লাল সবুজ দলকে তৃতীয় গোল উপহার দেন। 

৪৬ মিনিটে উজবেকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে চাপে রাখেন।

তবে শেষ পরযন্ত তারা হার এড়াতে পারেনি। বাংলাদেশ ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছেড়েছে।

এখন শেষ ম্যাচে পয়েন্ট পেলেই রিয়া-অর্পিতাদের সাফল্য। 

/টিএ/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না