হংকং চায়নাকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। মাঠে নেমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রিয়া-অর্পিতারা। রবিবার তো ইতিহাস গড়েছে! ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলে হংকং চায়নাকে হারিয়েছে মেয়েরা। তাতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি জাপানের এশিয়ান গেমসেও সরাসরি জায়গা করে নিয়েছে প্রথমবার। 

গ্রুপপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানেই।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় হংকং চায়না। ল কা মুন আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। তবে ১০ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। নাদিরা ইমা গোল করে স্কোরলাইন ১-১ করেন। এরপর ৩৯ মিনিটে কনা আক্তার জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে নেন। বাকি ২১ মিনিটে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি।

দারুণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের তন্নি খাতুন ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না