নারী দলকে ছেলেদের পর্যায়ে নেওয়ার ঘোষণা হকি ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২৬, ২২:১৩আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:১৬

আগামী ৫ বছরের মধ্যে নারী দলকে ছেলেদের পর্যায়ে নেওয়ার ঘোষণা দিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘ব্র্যাক ব্যাংকের পাশাপাশি অন্য স্পনসরদের নিয়েও আমরা এমন কিছু করতে চাই, যাতে আগামী পাঁচ বছর পর আমাদের নারী দলও পুরুষ দলের সমপর্যায়ে যেতে পারে।’

শনিবার (২৯ আগস্ট) বয়সভিত্তিক দলের মিশন চায়না অনুষ্ঠানে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক নারী খেলোয়াড়দের নিয়ে এসব কথা জানান।

হকি ফেডারেশন অ্যাডহক কমিটি এসেছে বেশি দিন হয়নি। অল্প সময়ে তারা জাতীয় দল ও দুটি বয়সভিত্তিক দল নিয়ে জোরেশোরে কাজ শুরু করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে চীনে যাচ্ছে অনূর্ধ্ব ২০ দল। এছাড়া কয়েক দিন পর আশরাফুল - মিমোরাও যাবে চীনে।

ইশতিয়াক সাদেক বলেন, ‘আমাদের নারী হকি এখন অনেকটাই বিকেএসপি-নির্ভর। যে অনূর্ধ্ব-২০ দলটি চীনে যাচ্ছে, তাদের ১৩ জনই পরবর্তী এশিয়ান গেমসে খেলবে। বাইরে থেকে মাত্র চার-পাঁচজন যোগ হবে। ব্র্যাক ব্যাংক যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম করছে, তার পাশাপাশি আমরা ২৬টি জেলায় তৃণমূল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করছি।’

তিনি আরও বলেন, ‘শুধু প্রতিভা খুঁজে বের করলেই হবে না, তাদের দীর্ঘমেয়াদে পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে। বছরের পর বছর তাদের প্রশিক্ষণ দিতে হবে, পড়াশোনার ব্যবস্থাও করতে হবে। হকির ট্রেনিং ও স্কিল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।’

 /টিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরাজ শেখ নিখোঁজের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মিরাজ শেখ নিখোঁজের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন আরেক বিএনপি নেতা
ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন আরেক বিএনপি নেতা
হকি দলের মিশন চায়না: জার্সি ও স্পন্সর পরিচিতি অনুষ্ঠানে বিশ্বকাপ স্বপ্ন
হকি দলের মিশন চায়না: জার্সি ও স্পন্সর পরিচিতি অনুষ্ঠানে বিশ্বকাপ স্বপ্ন
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক