বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১৭:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:০৯

প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন মাশরাফি। ছবি-বিসিবি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সকাল ৯টা ২৫ মিনিটে। আর সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার পথে রওনা হয়েছেন মাশরাফি মুর্তজা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচ খেলতে দুই দিন আগেই দেশ ছাড়লেন মাশরাফি। এই যাত্রায় তার সঙ্গী নাসির হোসেন ও প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন।

যাওয়ার আগে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়েছেন মাশরাফি। এসময় তার সঙ্গে ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশ কোনও ওয়ানডে খেলেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেললেও সেখানে ছিল না সীমিত ওভারের ম্যাচ। তাই গত জুনের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি। মাঝের ফাঁকা সময়ে ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য বসে থাকেননি, জাতীয় ক্রিকেট লিগের দুটো ম্যাচ খেলে তৈরি করেছেন নিজেকে। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে খেললেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ দফা প্রস্তাব বিশ্ব নেতাদের কাছে দারুণ  গ্রহণযোগ্যতা পেয়েছে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের