বসুন্ধরা কিংসে তপু-রবিউল-ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ২১:০৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:১৭

বসুন্ধরা কিংসের জার্সিতে খেলবেন তপু, রবিউল ও ফাহাদ (বাঁ থেকে) বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের জন্য পুরোনো খেলোয়াড়দের রেখে দিয়েছে বসুন্ধরা কিংস। একই সঙ্গে অন্য ক্লাবের দিকেও তাদের দৃষ্টি। রবিবার তারা দলে ভিড়িয়েছে তপু বর্মণ, আতিকুর রহমান ফাহাদ ও রবিউল হাসানকে।

এবার এএফসি কাপেও খেলবে বসুন্ধরা। টুর্নামেন্টটি সামনে রেখে দলের শক্তি বাড়াতে চায় তারা। এই লক্ষ্যে এবারের দলবদল করছে লিগ চ্যাম্পিয়নরা। ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে জোড়া গোল করা ডিফেন্ডার ইয়াসিন খানের সঙ্গে গত শুক্রবার চুক্তি করে লিগ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে ইয়াসিন খেলেছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রে।

রবিবার ঢাকা আবাহনী থেকে তারা নিয়েছে দুজনকে- ডিফেন্ডার তপু ও মিডফিল্ডার ফাহাদ। এছাড়া আরামবাগ ক্রীড়া সংঘ থেকে তরুণ মিডফিল্ডার রবিউল হাসানও যোগ দিয়েছেন।

অভিষেক মৌসুমেই চ্যাম্পিয়ন দলের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফাহাদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নতুন ক্লাবে যোগ দিয়ে আমি খুশি। এই ক্লাবের পেশাদারিত্ব দেখেই এসেছি। আশা করছি নতুন মৌসুমের শুরু থেকে খেলতে পারবো।’

রবিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাব প্রাঙ্গণে হওয়া এই তিন খেলোয়াড়ের চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে রবিউলও প্রতিশ্রুতি দিয়েছেন দলের শিরোপা স্বপ্ন পূরণের, ‘ঘরোয়া সব শিরোপা জেতার পাশাপাশি এএফসি কাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই আমি বসুন্ধরা কিংসে এসেছি। নিজের শতভাগ ঢেলে দিতে চাই আমি।’

তপুরও একই কথা, ‘ক্লাবের লক্ষ্য পূরণে যা যা প্রয়োজন সবই করবো আমি।’ কিংস পরিবারে নাম লিখতে পেরেই গর্বিত এই সিনিয়র ফুটবলার, ‘এই মুহূর্তে দেশের সেরা ক্লাবেই যোগ দিয়েছি আমি। সত্যি আমি খুবই খুবই খুশি।’

বসুন্ধরার স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিংয়ের প্রধান জোবায়ের নিপু বলেছেন, ‘তপু ও ফাহাদ ইনজুরি কাটিয়ে উঠতে লড়াই করে যাচ্ছে। আশা করছি ডিসেম্বরে দলের জার্সি গায়ে তাদের মাঠে দেখা যাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান